
সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির উদ্যােগে ২০২৫-২৬ অর্থবছরে হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত/সংস্কার/স্কীম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য পশ্চিম বীরগাঁও ও পাথারিয়া ইউনিয়নের কৃষকদের নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩.০০ ঘটিকায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে অনুষ্ঠিত গণশুনানিতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান।
শান্তিগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা পাউবোর উপ-সহকারী প্রকৌশলী(এসও) মনিরুজ্জামান মোহন এর পরিচালনায় গণশুনানিতে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী,উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সদস্য পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম , পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, হাওর ও নদী রক্ষা কমিটি শান্তিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব আহমেদ উসমান, ইউপি সদস্য মুজাহিদ খান,রুশন আলী,সাইদুল ইসলাম,মতিন মিয়া সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে। উক্ত গণশুনানির মধ্য দিয়ে শান্তিগঞ্জ উপজেলার পিআইসি গঠনের লক্ষে গণশুনানির কাজ সমাপ্ত করা হয়েছে। পরবর্তীতে যাচাই বাঁচাই করে পিআইসি চুড়ান্ত করার পর প্রকাশ করা হবে বলে জানিয়েছেন উপজেলা পানি উন্নয়ন বোর্ড।