1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

জৈন্তাপুরে মহান বিজয় উদযাপন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

 

জৈন্তাপুরে বিপুল উৎসাহ উদ্দীপনায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের সূচনা লগ্নে উপজেলা সদরে অবস্থিত স্মৃতিসৌদ-এ পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব, জৈন্তাপুর প্রেসক্লাব, নিজপাট ইউনিয়ন পরিষদ, আবাসিক প্রকৌশলী, উপজেলা আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ ।

জৈন্তাপুর রাজবাড়ি ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত, বেলুন উড়িয়ে বিজয় দিবসের উদ্বোধন করা হয়। এতে উপজেলা পুলিশ, আনসার ফায়ার সার্ভিসের সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

সকাল ৯টায় জৈন্তাপুর রাজবাড়ি ফুটবল মাঠে বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা।

পরে সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, পরিদর্শক (তদন্ত) মোঃ উছমান গনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী,দরবস্ত ইউনিয়ন পরিষদের বাহারুল আলম বাহার,উপজেলা একাডেমিক সুপার ভাইজার মাধ্যমিক মো. আজিজুল হক খোকন,সহ সামাজিক রাজনৈতিক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর