1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে বিজিবি ও সেনাাবহিনীর যৌথ অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

 

সুনামগঞ্জ প্রতিনিধি।।

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি) ও সেনাবাহিনীর একটি যৌথ দল গোয়েন্দা তথ্যর ভিত্তিতে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ২৫০০ কেজি অবৈধ ভারতীয় জিরা এবং ৯৫০০ কেজি ভারতীয় ফুসকা আটক করা হয়েছে।

 

রোববার ভোরে বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযানে এসব অবৈধ ভারতীয় পণ্য আটক করে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরস্থ বিজিবি”র হেকোয়াটারে নিয়ে আসা হয়। যার বর্তমান সিজার মূল্যে ৪০ লাখ টাকা। সেনাবাহিনীর অফিসারসহ ১৫ জন এবং বিজিবি”র জেসিও-১০০১২ নায়েক সুবেদার কাজী মোঃ কামালসহ ১৪ জন সদস্যসহ মোট ২৮ জন যৌথ বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশগ্রহন করেন।

 

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান,বিজিবি”র সদর দফতরের উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতীয় অবৈধ পন্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতিরোধে সুনামগঞ্জের ১৯টি বিওপির সদস্যরাপ্রতিটি সীমান্ত এলাকায় অতন্ত্র প্রহরীর ন্যায় গোয়েন্দা তথ্যর ভিত্তিতে আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে জানান। আটককৃত এইসব অবৈধ ভারতীয় জিরা ও ফুসকা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদার করা হয়েছে বলে ও উল্লেখ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর