1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটের জৈন্তাপুরে নানা আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন

সিলেট (প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন (ক্রিসমাস) উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে উপজেলার বিভিন্ন চার্চে সকাল থেকেই বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি পালিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার শুক্রবারী বাজারস্থ চিকনাগুল প্রেসবিটারিয়ান চার্চ উৎসবের রঙে সাজানো হয়। লাল, নীল ও সবুজ এলইডি লাইটে ঝলমলে করে সাজানো চার্চ প্রাঙ্গণে উপস্থিত হন খ্রিস্টান ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুরা।
চার্চের প্রধান চাস্টার ফিলিপ সমাদ্দার উপস্থিত ধর্মপ্রাণ খ্রিস্টানদের উদ্দেশ্যে যীশু খ্রিস্টের শান্তি, ভালোবাসা ও মানবতার বাণী তুলে ধরেন। পরে সম্মিলিতভাবে ধর্মীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সবশেষে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে কেক কেটে বড়দিন উদযাপন করা হয়।
দুপুর সাড়ে ১২টায় চিকনাগুল প্রেসবিটারিয়ান চার্চে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করতে উপস্থিত হন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। এ সময় চার্চের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শর্মা তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে ওসি উপস্থিত খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বক্তব্যে ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন,
“বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করে আসছে। বড়দিন উপলক্ষে মাননীয় জেলা পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আগামীতেও জৈন্তাপুরে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সিলেট জেলা পুলিশ আপনাদের পাশে থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উছমান গনি, মাইকেল কুমার শর্মা, এলবার্ট বিশ্বাস, ফিলিমন বিশ্বাস, এডু বিশ্বাসসহ অন্যান্যরা।
এছাড়া দুপুর ১২টায় মোকামপুঞ্জি এলাকায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, বড়দিন উপলক্ষে জৈন্তাপুর উপজেলার মোট তিনটি চার্চে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থনা ও উপাসনার মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বড়দিন উদযাপন করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর