1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

বড়লেখায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

রেদওয়ান আহমদ, বড়লেখা, মৌলভীবাজার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

 

মৌলভীবাজারের বড়লেখায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-একটি মামলার সন্দেহভাজন আসামি উপজেলার পাকশাইল গ্রামের মৃত ছরফর আলীর ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক রাসেল আহমদ, জিআর মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত আসামি মহুবন্দ এলাকার আব্দুস শহীদের ছেলে রুহিন আহমদ টনি এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ধৃত জফরপুর এলাকার মৃত মাশুক মিয়ার ছেলে শামীম আহমদ।

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর