1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সাংবাদিক মহিমের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

 

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাংবাদিক মরহুম মহি উদ্দিন মহিমের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলার যেহীন আহমদ একাডেমির হলরুমে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুম মহি উদ্দিন মহিমের বড় ভাই, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী, রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার ফয়জুল ইসলাম, সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সাইদুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ছাদিকুর রহমান আতিক ও আলমগীর হোসাইন, যুগ্ম সম্পাদক খালেদ হাসান, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান ছালিক, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, আইন বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, সিনিয়র সদস্য আবিদ উদ্দিন, দিলিপ কুমার দাশ, জাকির হোসেন, আহমেদ উসমান, ইমরানুল হাসানসহ আরও অনেকে। অনুষ্ঠানে শান্তিগঞ্জ বাজারের ব্যবসায়ী জিল্লুর রহমান জুলু, শুভাকাঙ্ক্ষী লিটন মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্মরণসভা শেষে মরহুম মহি উদ্দিন মহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ রায়হান আহমদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর