1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

সিলেটের ৬টি আসনে ৪৭ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২১৩ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। মনোনয়ন দাখিলের শেষ দিনে দেখা গেছে, ফরম সংগ্রহকারী প্রার্থীর তুলনায় মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীর সংখ্যা কিছুটা কমেছে।

সিলেটের ছয়টি আসন থেকে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ৪৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসনভিত্তিক মনোনয়ন দাখিলের চিত্র নিচে দেওয়া হলো:
সিলেট-১ আসনে সবচেয়ে বেশি উদ্দীপনা দেখা গেছে। এখানে ১০ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন এবং শেষ পর্যন্ত ১০ জনই তা দাখিল করেছেন। সিলেট-২ আসনে ১০ জন মনোনয়ন সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৯ জন। সিলেট-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন, যার মধ্যে ৯ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সিলেট-৪ আসনে ৮ জন মনোনয়ন সংগ্রহ করলেও জমা পড়েছে ৭টি মনোনয়নপত্র। সিলেট-৫ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৬ জন প্রার্থী তা দাখিল করেছেন। সিলেট-৬ আসনে ৯ জন মনোনয়ন সংগ্রহ করলেও শেষ দিনে জমা দিয়েছেন ৬ জন প্রার্থী।

এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, মনোনয়ন দাখিলের শেষদিন পর্যন্ত ছয়টি আসনে মোট ৪৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও এর আগে ৫৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে শেষ পর্যন্ত ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়া থেকে বিরত ছিলেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, এখন দাখিলকৃত এই মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে। এরপরই চূড়ান্ত প্রার্থীর তালিকা নিশ্চিত হওয়া যাবে। সিলেটজুড়ে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর