1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আব্বা আর ফিরে আসবেন না

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২৮২ বার পঠিত

আজ বছরের শেষ রাত। পিছনে গিয়ে গোটা বছর আরেকবার দেখলাম। টিভির রিমোটের মতো করে একটার পর একটা দিন ঘুরালাম।

১০ জানুয়ারী ১৯৯১ থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত একজন মানুষ ছিলেন, তার প্রিয় একখানা নাম ছিল, ‘আব্বা’।

বছর শেষে ডিসেম্বরে শেষপ্রান্ত এসে মনের চিলেকোঠায় এই মুহুর্তে খুলে দেখি সেই আব্বা আর নেই। সমস্ত মায়া সকল বাধন ছিন্ন করে তিনি আকাশের তাঁরা হয়ে হয়েছেন।

নতুন বছরের শুরুতে আব্বার এই না থাকাটা, এই শূণ্যতা, আব্বা না থাকার এই অপূর্ণতা আমাকে প্রতিদিন প্রতিমুহুর্থ অসহায় করে তুলছে। একটু একটু করে আমাকে নিঃশ্ব করে ফেলছে।

আম্মা এবং বোনদের মুখে শুনেছি আমাকে পাওয়ার জন্য আমার আব্বা নাকি দীর্ঘ একমাস সেহরী না খেয়ে রোজা রেখেছেন। আব্বাকে ফিরে পেলে আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমিও সেহরী না খেয়ে রোজা রাখতাম। কিন্তু; আফসোস! আব্বা আর ফিরে আসবেননা।

দয়াময় আল্লাহ! আমার আব্বাকে ক্ষমা করে দাও, জান্নাতের সু-উচ্চ মাকাম নসিব করো।

লেখক, ময়নুল আল মামুন
দরিয়াবাজ, জকিগঞ্জ সদর ইউনিয়ন, জকিগঞ্জ, সিলেট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর