1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

শীতার্তদের পাশে ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৮৮ বার পঠিত

 

হাড়কাঁপানো শৈত্যপ্রবাহে যখন জনজীবন বিপর্যস্ত, তখন মানবিকতার উষ্ণ বার্তা নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পরিবেশবাদী সংগঠন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম। ইংরেজি নববর্ষের প্রথম দিন বৃহস্পতিবার বিকেলে তাহিরপুর উপজেলা প্রশাসনের দেওয়া ৩২টি শীতবস্ত্র (কম্বল) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজার এলাকায় অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

প্রচণ্ড শীতে কাঁপতে থাকা হাওর তীরবর্তী মানুষের মুখে এই কম্বল এনে দেয় স্বস্তির হাসি ও বেঁচে থাকার সাহস। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে তাহিরপুর উপজেলা প্রশাসন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাংবাদিক ও গীতিকার রাজু আহমেদ রমজান, সহ-সভাপতি দুলাল কান্তি পাল, সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির, কোষাধ্যক্ষ গণমাধ্যমকর্মী লিমন মাহমুদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান বাদশাহ এবং কার্যনির্বাহী সদস্য সাহাজ উদ্দিন সাজন।

এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দুলাল কান্তি পাল বলেন, সারাদেশে চলমান শৈত্যপ্রবাহে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। হাওরাঞ্চলের মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করে দিন কাটান। এই তীব্র শীতে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, তাহিরপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক মহোদয়ের আন্তরিক সহযোগিতায় পাওয়া এই কম্বলগুলো প্রকৃত শীতার্তদের হাতে তুলে দিতে পেরেছি। এজন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দেশ-বিদেশের হৃদয়বান ও মানবতাবাদী মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, জেলা প্রশাসনের বরাদ্দকৃত কম্বল তাহিরপুর উপজেলা প্রশাসনের মাধ্যমে অসহায় মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর