1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে পুলিশের অভিযানে জুনাইদ হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার

মহসিন সাদেক, (লাখাই) হবিগঞ্জ:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পঠিত

লাখাইয়ে জুনাইদ হত্যাকন্ডে নিহতের স্ত্রীর অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত ওবায়দুল মিয়াকে কে গ্রেপ্তার করেছে পুলিশ।

দ্রুততম সময়ের মধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে সেই সাথে প্রশংসা ভাসছেন আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা।

পুলিশ সুত্রে জানা যায়, রবিবার লাখাই থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হকের নেতৃত্বে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশেষ অভিযান পরিচালিত হয়।
এসময় লাখাই থানার এসআই (নিঃ) মোঃ নুরুল ইসলাম মোল্লা ও সঙ্গীয় ফোর্স র‍্যাব-৯ (RAB 9) শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সহায়তায় হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালায় অভিযান টিমটি, একপর্যায়ে হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত মূল আসামি ওবায়দুলকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ ওবায়দুল মিয়া লাখাই থানার ৪নং বামৈ ইউনিয়নের বামৈ পশ্চিমগ্রামের আবুল খায়ের ও কমলা খাতুনের পুত্র।

জুনাইদ হত্যায় মুল অভিযুক্তকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানা ওসি মোঃ জাহিদুল হক জানান, গ্রেফতার কৃতঃকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে সেই সাথে জুনাইদ মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া রয়েছে।এসময় তিনি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের দমনে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

উল্লেখ্য গত শুক্রবার দুপুরের দিকে পারিবারিক কলহকে কেন্দ্র করে পিতাপুত্রের বাকবিতন্ডার এক পর্যায়ে ছোট ভাইয়ের ইটের আঘাতে সহোদর বড় ভাইয়ের করুন মৃত্যুর ঘটনা ঘটে, বিষয়টি অবগত হওয়ার পর থেকেই লাখাই থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘাতককে শনাক্ত করার চেষ্টা চালায়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর