1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের অভিযান

গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পঠিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জাফলং সেতু ও চা-বাগানের বৈদ্যুতিক টাওয়ার সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী।

অভিযানকালে পিয়াইন নদী সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন ও মজুতকৃত আনুমানিক ২০-২৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এ সময় গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান, এএসআই মোবারক হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে একটি চক্র উক্ত এলাকায় বালু উত্তোলন করে আসছিল। ফলে জাফলং সেতু ও বৈদ্যুতিক টাওয়ার হুমকির মুখে পড়ছিল, পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহও ব্যাহত হচ্ছিল।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ের পরিবেশ রক্ষা, নদীভাঙন প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর