1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

ভিলেজ প্লাটফর্ম স্থানান্তর দাবিতে তাহিরপুরে  মানববন্ধন 

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পঠিত

 

তাহিরপুর উপজেলায় মাড়ালা গ্রামের দক্ষিণে সরকারিভাবে ভিলেজ প্লাটফর্ম (খলা) নির্মাণকাজ বন্ধ করে একই দাগের উত্তর পাশে নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন মাড়ালা গ্রামবাসী। শনিবার বিকালে মাড়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গ্রামের প্রবীণ ব্যক্তি মফিজুল ইসলাম এর সভাপতিত্বে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন তানভির হাসান বাবলু, মাওলানা সাইদুল ইসলাম, রুবেল আহমেদ, রফিকুল ইসলাম, আলীনুর মিয়া, রাফিউল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর, ৬ জানুয়ারি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী  বরাবর এবং তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ভিলেজ প্লাটফর্ম স্থানান্তরের দাবি জানিয়ে গ্রামবাসীর পক্ষে সাইদুল ইসলাম লিখিত অভিযোগ দেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কার্যকরী পদক্ষেপ না নেওয়ার কারণে মানববন্ধন কর্মসূচি পালন করেন গ্রামবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্রামের দক্ষিণে যে ভিলেজ প্লাটফর্ম নির্মিত হচ্ছে নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আমাদের গ্রামবাসীর উপকারে আসবে অবশ্যই। কিন্তু গ্রামবাসীর সাথে পরামর্শ না করে এই ভিলেজ প্লাটফর্ম দক্ষিণে নির্মাণ করার কারণে কোন উপকারে আসবে না। এতে গ্রামের লোকজনের অসুবিধা সৃষ্টি হবে। এই ভিলেজ প্লাটফর্ম দক্ষিণে নির্মিত হলে গরু-বাছুর চলাচলে সমস্যা হবে, বৈশাখ মাসে বুরো ফসলের ধান গোলায় তুলতে চরম দুর্ভোগ পোহাতে হবে। দক্ষিণে ভিলেজ প্লাটফর্ম নির্মিত হলে গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটিও বন্ধ হয়ে যাবে।

বক্তারা বলেন, গ্রামবাসীর সুবিধার কথা বিবেচনা করে এই ভিলেজ প্লাটফর্ম দক্ষিণ থেকে সরিয়ে উত্তর দিকে মাত্র তিন থেকে চারশ ফুট দূরে নির্মাণ করতে হবে।  অন্যতায় এই মানববন্ধন কর্মসূচির পর পরবর্তীতে আরও বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর