1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সাংবাদিক সুশীল দাসের পিতা সুরেন্দ্র দাসের পরলোকগমন, বিভিন্ন মহলের শোক।

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

 

লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের রুহিতনসী গ্রামের প্রবীণ মুরুব্বি,লাখাই প্রেসক্লাবের সদস্য ও লাখাই উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সুশীল চন্দ্র দাস এর পিতা সুরেন্দ্র চন্দ্র দাস(৭৫) পরলোকগমন করেছেন।

সুরেন্দ্র চন্দ্র দাস দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে রবিবার (১১ জানুয়ারি) সকালে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র সন্তান ও এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে যান।
তাঁর পরলোকগমনে তাঁর গ্রামের বাড়ি রুহিতনসী সহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
এ দিন দুপুর বেলা তাঁর মরদেহ সার্বজনিন শ্মশানে দাহ করা হয়।

সুরেন্দ্র চন্দ্র দাস এর পরলোক গমনে লাখাই প্রেসক্লাব,লাখাই রিপোটার্স ইউনিটি সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।
প্রদত্ত শোকবার্তায় তাঁরা প্রয়াত সুরেন্দ্র চন্দ্র দাস এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর