1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আরিফুল হক চৌধুরীর মতবিনিময়

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ২৭২ বার পঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২-সিলেট-৪ আসন হতে বিএনপি দলীয় ধানের শীষ প্রার্থীকে মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৭শে জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮টায় জৈন্তাপুর সদরে মা মার্কেটেস্থ জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় করেন।

আরিফুল হক চৌধুরী অনলাইন প্রেসক্লাবে এসে পৌছালে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল ও সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির সহ সাংবাদিকবৃন্দ তাকে অভ্যর্থনা জানান।

মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য আশা আকাঙ্খা বাস্তবায়নের একটি অংশ। দীর্ঘ দেড় যুগ পরে জাতি ঐতিহাসিক মূহুর্তের সাক্ষী হতে যাচ্ছে। তাই নির্বাচনকে ঘিরে এই সময়টা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে ও যেকোন ষড়যন্ত্র রূখে দিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কোন বিকল্প নেই। আর গুরুত্বপূর্ণ কাজ গুলো করার নৈতিক দায়িত্ব পালন করবেন সাংবাদিক ও সংবাদকর্মীরা।

তিনি বলেন জৈন্তাপুর তথা ২৩২- সিলেট -৪ আসনের জনপদ ও মানুষের মৌলিক উন্নয়ন নিয়ে অনেক মেগা পরিকল্পনা রয়েছে আমার। বিশেষ করে অবহেলিত জনপদে যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন, যুব ও নারীদের কর্মসংস্থান নিশ্চিত ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে কর্মমুখী শিক্ষার উন্নয়নে আমি কাজ করে যেতে চাই। আর আমার মেগা পরিকল্পনা বাস্তবায়ন ও সাধারণ মানুষের নিকট সংবাদটুকু পৌঁছে দিতে আমি জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।

মতবিনিময় সভায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক গণমানুষের জন্য উন্নয়ন কাজ ও মৌলিক অধিকার বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে আরিফুল হক চৌধুরীকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জামেয়া আরাবিয়া ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবদুল জব্বার (দাঃবা), সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক মাসুক আহমেদ, ইউপি সদস্য হুমায়ুন কবির খান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম সহ অন্যান্যরা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাজ উদ্দিন সাজু, কার্যকারী কমিটির সদস্য সাইফুল ইসলাম বাবু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ আবদুল্লাহ্, মুরাদ হাসান, ইমাম উদ্দিন, শোয়েব রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর