1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৯৬ বার পঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ-২০২৬ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলটির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা।

অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহারুল ইসলাম ও সামিয়া আক্তার শিমু।

পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা।

সর্বপ্রথম স্কুলের শিক্ষার্থীরা আমন্ত্রিত অতিথিদের ব্যাজ পরিয়ে বরণ করে নেয়। পরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি। এরপর প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে ২০২৬ সালের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শনী দেখেন ও অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহণ করেন অতিথিবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, উপজেলা একাডেমিক সুপারভাইজার, আজিজুল হক খোকন, সিনিয়র গবেষণা কর্মকর্তা, সাইট্রাস,ঝুটন সরকার, সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জনাব নুরুল ইসলাম, বিদ্যালয়ের অভিভাবক সদস্য,আলহাজ্ব আব্দুল হাই প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর