1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ঢাকা ১৫ আসনে নিজ কেন্দ্রে হারলেন জামায়াতের আমির

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০০ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ও বেসরকারি ফলাফল আসতে শুরু করতেই ঢাকা-১৫ আসনে একটি বড় চমক দেখা দিয়েছে। এই আসনের অন্যতম হেভিওয়েট প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান তার নিজের ভোটকেন্দ্রেই নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খানের কাছে মাত্র ৫ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে দুই প্রার্থীর মধ্যে হওয়া হাড্ডাহাড্ডি লড়াই শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা বজায় রেখেছিল।

এক কেন্দ্রে পিছিয়ে জামায়াত আমির নির্বাচন কমিশন ও স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে পেয়েছেন ৫৬০ ভোট।

অন্যদিকে, বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬৫ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা এই ভোটযুদ্ধে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ঢাকা-১৫ আসনে দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট চললেও বিচ্ছিন্ন কিছু উত্তেজনার খবর পাওয়া গিয়েছিল। তবে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রভিত্তিক ফলাফলে প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার চিত্র ফুটে উঠতে শুরু করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর