সিলেটের শাহী ঈদগাহ মাঠ পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
প্রকাশের সময় :
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
৮৫
বার পঠিত
সিলেটের শাহী ঈদগাহ মাঠ পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
ডেস্ক নিউজ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ (শুক্রবার) সকালে সিলেটের শাহী ঈদগাঁহ মাঠ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী আসন্ন ঈদ-উল-ফিতর কে সামনে রেখে শাহী ঈদগাঁহ মাঠটিকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে নামাজ পড়ার উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। এছাড়া মাঠের ভাঙ্গাচোরা জায়গাসমূহ মেরামত এবং মাঠের রংকরণ সহ ঈদগাহ মাঠের সৌন্দর্যবর্ধন কাজ দ্রুত সম্পন্ন করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ঈদগাহ মাঠ পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী রাজিউদ্দিন খানসহ শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শাহী ঈদগাহ মাঠটি সিলেটের একটি ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ।
ডেস্ক নিউজ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ (শুক্রবার) সকালে সিলেটের শাহী ঈদগাঁহ মাঠ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী আসন্ন ঈদ-উল-ফিতর কে সামনে রেখে শাহী ঈদগাঁহ মাঠটিকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে নামাজ পড়ার উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। এছাড়া মাঠের ভাঙ্গাচোরা জায়গাসমূহ মেরামত এবং মাঠের রংকরণ সহ ঈদগাহ মাঠের সৌন্দর্যবর্ধন কাজ দ্রুত সম্পন্ন করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
ঈদগাহ মাঠ পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী রাজিউদ্দিন খানসহ শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শাহী ঈদগাহ মাঠটি সিলেটের একটি ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ।