1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

জৈন্তাপুরে মাদক ব্যবসায়ীরা বেপরোয়া ২০৮ বোতল মদসহ গ্রেফতার ১

মুরাদ হাসান, জৈন্তাপুর, সিলেট:-
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৯২ বার পঠিত
সিলেটের জৈন্তাপুর উপজেলার শিকার খাঁ গ্রাম থেকে বিদেশি মদ সহ একজনকে আটক করছে সিলেট উত্তর গোয়েন্দা পুলিশের একটি টিম।
পুলিশ সূত্রে জানা যায়,  শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার শিকার খাঁ গ্রাম থেকে ২০৮ বোতল বিদেশি মদ সহ একজনকে আটক করা হয়েছে।উপজেলার ফতেহপুর ইউনিয়নের  শিকার খাঁ গ্রামের ইঞ্চান আলির পুত্র মোঃ বিলাল উদ্দিন (২৮)।
সিলেটের সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানিগঞ্জ দিয়ে প্রতিদিন ভারতীয় পণ্য চোরাই পথে নিয়ে আসছে অসাধু চোরাকারবারি লাইনম্যানদের নেতৃত্বে দেশে আসছে গরু মহিষ  অস্ত্র, চিনি ও নাসির ভিড়ি,ফেন্সিডিল বিভিন্ন ব্রান্ডের মদ, ইয়াবাসহ বিভিন্ন পণ্যের আইটেম এতে করে চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীর দৌড়ঝাপ বেড়েই চলেছে।
এ নিয়ে এলাকার সচেতন মহল জানান, ভারতীয় এইসব অবৈধ মাদক দেশে আসাতে এলাকার মানুষ খারাপ রাস্তা বেচে নিয়ে মাদকেরপ্রতি আসক্ত হচ্ছে এতে করে বিজিবি ও স্থানীয় থানা পুলিশ নিরব ভূমিকা পালন করছে। এইসব অবৈধ চোরাচালান ও মাদক প্রবেশে প্রশাসনের যথাযথ ব্যবস্থাগ্রহণের সূ-দৃষ্টি কামনা করেন।
এ দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার শিকার খাঁ গ্রামে অভিযান চালায় বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা টিম।এ সময় আটক হওয়া মাদক কারবারী বিলালের নিজ বাড়ীতে তল্লাশি চালায়।থাকার ঘরে চৌকির নিকট হতে ৯টি সিনথেটিক ব্যাগ হতে মোট ২০৮ বোতল বিদেশি মদ উদ্ধার করে গোয়েন্দা টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া উপ- পরিদর্শক মোঃ মামুনুর রশীদ জানান, আটককৃত মদগুলো ম্যাকডোনাল্স ও কিংফিসার ব্রান্ডের। জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৮ হাজার টাকা সমপরিমাণ।
তিনি আরো বলেন,উক্ত ঘটনায় তিনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জৈন্তাপুর মডেল থানার একজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আটক আসামিকে জৈন্তাপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল বাশার  জানান,আটককৃত  আসামিকে শুক্রবার পুলিশ পাহারায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর