1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এমপি কামরুজ্জামান কামরুলের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পঠিত

 

মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল–এর সঙ্গে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) দুপুর মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, মধ্যনগর এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়। তিনি প্রধান অতিথিকে স্বাগত জানিয়ে উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন।

মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং জনসেবাকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিতার ভিত্তিতে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতের উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন— মধ্যনগর থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দীন শাহীন, জুলাই আন্দোলনের শহীদ আয়াতুল্লাহর পিতা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, জেলা যুবদলের বন ও পরিবেশ সম্পাদক এম শহীদ মিয়া, কৃষি প্রতিনিধি এনামুল হক, বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মধ্যনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল ছাত্তার, চামরদানি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বিপ্লব চৌধুরী, গলহা উচচ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল কাদির, খালিশাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাশিদ আলম, উপজেলা যুবদল আহ্বায়ক গোলাম সাইফুল, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মিজানুর রহমান মিনু, সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর