1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

বানিয়াচংয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

ইমরান আহমেদ চৌধুরী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১২৮ বার পঠিত

 

বানিয়াচংগে স্থানীয় জনাব আলী সরকারি কলেজ প্রাঙ্গনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা, দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বানিয়াচং উপজেলা শাখা। সম্প্রতি আয়োজিত এই মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি জনাব তালেব উদ্দিন। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মোফাজ্জল হোসেন খান এবং মাওলানা হাবিবুর রহমান।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমি এবং খেলাফত মজলিসের শুরা সদস্য সৈয়দ মোশাহিদ আলি।

​বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন, সফিক মিয়া, আব্দুল্লাহ তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।
​আলোচনা ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ইফতার মাহফিলটি শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর