1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাখরখলা থেকে প্রতিবন্ধী সানি কবিরাজের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৭৭ বার পঠিত

সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন মাখরখলা গ্রামের পার্শ্ববর্তী চা বাগানের পাশে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার স্থানীয় লোকজন চা বাগানের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

পরে মরদেহের সঙ্গে থাকা একটি ভিজিটিং কার্ড থেকে জানা যায়, নিহত ব্যক্তি একজন কবিরাজ। কার্ডে তার নাম প্রতিবন্ধী কবিরাজ সানী এবং ঠিকানা উমদারপাড়া উল্লেখ রয়েছে।

জানা যায়, নিহত সানী পরিবারসহ সিলেট সদর উপজেলার উমদারপাড়া এলাকার লোকমান মিয়ার কলোনিতে বসবাস করতেন। কবিরাজির পাশাপাশি তিনি ধূপাগোল পয়েন্টে অস্থায়ীভাবে কাপড়ের ব্যবসাও করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল ইফতারের পূর্বে তিনি সাহেবের বাজার এলাকার ঘোড়ামারা গ্রামে রোগী দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তবে রওয়ানা হওয়ার প্রায় ১৫ মিনিট পর থেকেই তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান পুলিশের ডিসি (উত্তর) মুহাম্মদ সাইফুল ইসলাম।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (উত্তর) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, সানী নামের একজন প্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার করেছি। এয়ারপোর্ট থানাধীন চা বাগানে পাহাড় বেষ্টিত এলাকায় তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে। ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুব শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর