1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

সলসবারি বাংলাদেশি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ঈদ শুভেচ্ছা ও দোয়া কামনা

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৬৬ বার পঠিত

পবিত্র রমজান মাস উপলক্ষে এবং আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যুক্তরাজ্যের সলসবারি বাংলাদেশি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে সকল মুসলিম উম্মাহকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান তহুর আলী।

রবিবার (১৫ মার্চ) বেলা ২ টায় হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় দ্বিতীয় তলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান।

সংগঠনের সভাপতি এক শুভেচ্ছা বার্তায় বলেন, আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাসের শুভক্ষণে এবং ঈদুল ফিতর উপলক্ষে সলসবারি বাংলাদেশি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, এবারের ঈদ উপলক্ষে “EID SMILE HELPING HAND’S” এর মাধ্যমে যাঁরা মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতা করেছেন, তাঁদের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। ভবিষ্যতেও যেন এই ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা যায় সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় অনুষ্ঠানকে সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিশেষ ভূমিকা রাখায় শামীম আহমেদ ও তাঁর সহযোগীবৃন্দসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান সভাপতি তহুর আলী, তহুর আলী,সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ আহমেদ,কোষাধ্যক্ষ জিয়াউর রহমান,সহ সভাপতি মাসুক উল্লাহ,সহকারী সম্পাদক মারফত আলী জামাল,সহকারী কোষাধ্যক্ষ আমিরুল হক,সাংস্কৃতিক ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন,ক্রীড়া ও সংগঠন সম্পাদক সমীর উদ্দিন শাহিন,সদস্য ও ভ্রমণ সম্পাদক বেলাল আহমেদ প্রমূখ।

স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার এ এস আই লিটন ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের মধ্যে ফারুক আহমেদ, তরিকুল ইসলাম, শামীম আহমদ, সুবেদ মাহমুদ,নোমান আহমদসহ আরো অনেকে।

পরিশেষে সংগঠনের পক্ষ থেকে সকলের জন্য শুভকামনা জানান এবং আগামী দিনগুলোতেও সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর