1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুর প্রবাসী গ্রুপের ঈদ পুনর্মিলনী: মানবিকতার জয়গান

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১১০ বার পঠিত

জাহিদুল ইসলাম : সিলেটের জৈন্তাপুর উপজেলার প্রবাসীদের ঐক্য, সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার সংগঠন ‘সম্প্রীতির বন্ধনে আবদ্ধ জৈন্তাপুর প্রবাসী গ্রুপ’-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২২ মার্চ) জৈন্তাপুরের আব্দুল্লাহপুর হাইওয়ে, ইস্ট-ওয়েস্ট রেস্টুরেন্ট সারিঘাট এবং শ্রীপুর এলাকায় পৃথকভাবে এ ঈদ পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। দুপুর থেকে শুরু হওয়া এই মিলনমেলা চলে রাত ১০টা পর্যন্ত। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী এবং দেশে অবস্থানরত সংগঠনের সদস্যরা দীর্ঘ সময় পর একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও ঈদ পরবর্তী আনন্দ ভাগাভাগি করে নেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপের কার্য-উপদেষ্টা কমিটির সদস্য মুজাম্মিল হেলালী এবং সঞ্চালনা করেন গ্রুপের সৌদি আরব শাখার সভাপতি ফয়জুল করিম ফজল।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রুপের উপদেষ্টা ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার। প্রধান বক্তার ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ।

 

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন,

“জৈন্তাপুরের প্রবাসীরা শুধু নিজেদের পরিবার নয়, সমাজ ও এলাকার অসহায়, হতদরিদ্র এবং পিছিয়ে পড়া মানুষের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। প্রবাসে থেকে কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে তারা জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি মানবিক কাজেও অবদান রাখছেন। এই ধরনের সংগঠন সমাজে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার চেতনা জাগ্রত করে।”

 

তিনি আরও বলেন,“প্রত্যেক রেমিট্যান্স যোদ্ধা আমাদের গর্ব। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে তাদের ভূমিকা অনস্বীকার্য। প্রবাসীরা নিজেদের শেকড়কে ভুলে যাননি, বরং এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জৈন্তাপুর প্রবাসী গ্রুপ যে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, ভবিষ্যতেও এই সংগঠন সামাজিক উন্নয়ন, অসহায় মানুষের সহায়তা এবং প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে অগ্রণী ভূমিকা রাখবে।”

 

প্রধান বক্তার বক্তব্যে আব্দুল হাফিজ , জৈন্তাপুর প্রবাসী গ্রুপ দীর্ঘদিন ধরে জৈন্তাপুরের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মানবিক, সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি প্রবাসীদের ঐক্যের পাশাপাশি সমাজসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। তারা প্রবাসীদের “রেমিট্যান্স যোদ্ধা” হিসেবে অভিহিত করে তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন— জৈন্তাপুর প্রবাসী গ্রুপের দেশে অবস্থানরত কেন্দ্রীয় কার্য-উপদেষ্টা কমিটির সদস্য তোফায়েল আহমেদ, সৌদি শাখার উপদেষ্টা নিয়াজ মোর্শেদ, ইউএ শাখার উপদেষ্টা ফখরুল ইসলাম ও বেলাল উদ্দিন, ইউএ শাখার সভাপতি গিয়াস উদ্দিন আল মামুন, সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন নিজাম, বাহরাইন শাখার সাধারণ সম্পাদক শাহজাহান আলম, সহ-সভাপতি আব্দুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শরিফ আহমেদ, আবুল কালাম সিকদার, সোহেল আহমদ, মনির আহমদসহ আরও অনেকে।

 

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি প্রবাসী সদস্যদের মিলনমেলা, সৌহার্দ্য ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রবাসীদের নিয়ে এমন সামাজিক ও সম্প্রীতির আয়োজন অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর