1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে স্বাধীনতা দিবসে বিএনপির শ্রদ্ধা নিবেদন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮৬ বার পঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনসমূহ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুক্কুর (মেম্বার), জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন (মেম্বার), উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম সোহেল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক হারুন অর রশীদ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল্লাহ ইলিয়াস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, নাজমুল হক ইয়াজুল, মুহিব আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য হেলাল খান, যুবদলের সদস্য গিয়াস উদ্দিন আল মামুন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বেলাল আহমেদ রুবেল, যুবদলের সদস্য রুবেল আহমেদ, ছাত্রদল কর্মী ইমন আহমেদ ইমু এবং নিজপাট ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুর রহমানসহ আরও অনেকে।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ বলেন, মহান স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।

তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার চেতনাকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে জৈন্তাপুর উপজেলা বিএনপি বদ্ধপরিকর। এ সময় তিনি সাতজন বীরশ্রেষ্ঠসহ মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ নেতাকর্মীদের দলীয়ভাবে উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে স্বাধীনতার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর