1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

লাখাইয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

 

লাখাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ৮ এপ্রিল রোজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে ও
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম, লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের প্রভাষক রাজিব রায় আচার্য্য,লাখাই প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন ও লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মহসিন সাদেক প্রমূখ।

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় নিন্মোক্ত স্টল গুলো অংশগ্রহণ করেন বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়,কালাউক উচ্চ বিদ্যালয়,তেঘরিয়া এসডিপি মডেল উচ্চ বিদ্যালয়,রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়,লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজ, জিরুন্ডা মানপুর তোফাইলিয়া ফাজিল মাদ্রাসা, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়,মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজ,লাখাই অভয়চরণ-রাধাচরণ উচ্চ বিদ্যালয়,কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়,মুড়িয়াউক উচ্চ বিদ্যালয় ও ভবানীপুর হাইস্কুল এন্ড কলেজ।

আলোচনা সভা শেষে বিজ্ঞান মেলার স্টল গুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম সহ অতিথি বৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে, যা বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উন্নয়ন এর অগ্রযাত্রায় প্রধান প্রতিবন্ধকতা। এ থেকে উত্তোরনে বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থী বৃদ্ধি করতে বিশেষ গুরুত্বারোপ করতে হবে। শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে উদ্বুদ্ধকরণ সভা ও আধুনিক যন্ত্রপাতি সম্বৃদ্ধ বিজ্ঞানাগার সুবিধা বৃদ্ধি করতে উদ্যোগ গ্রহণ করতে আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর