1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শুদ্ধ জীবন যাপনের বার্তা দিতে হবে, লাখাইয়ে মতবিনিময় কালে বিভাগীয় কমিশনার

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১১৩ বার পঠিত

 

যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের যেমন দায় আছে, যারা সমাজে বসবাস করেন তাদেরও সমাজের বিভিন্ন ক্ষেত্রে দায় আছে। নতুনকরে দেশ গড়তে হবে, এজন্য প্রশসনের হাতকে জনগনের হাতদ্বারা শক্তিশালী করতে হবে।
সুবিচার সুশাসন যতাযত ভাবে পৌছে দিতে হবে সেই সাথে সাধারন মানুষ যাতে সম্মানজনক ভাবে চলতে পারে সেই লক্ষে কাজ করতে হবে।

লাখাই উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথাগুলো বলেন মতবিনিময় সভার প্রধান অতিথি
বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব সিলেট ) খান মোঃ রেজা উন নবী।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড.জিএম সরফরাজ এর সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার বিকাল তিনটায় উপজেলা সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় কালে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে খোজ নেন এবং উন্নয়ন ও উত্তরনের উপর আলোকপাত করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলারপ্রশাসক ( সার্বিক) মোঃ মঈদুল হক, মোঃ ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ বীরমুক্তিযোদ্ধা সহ সাংবাদিক বৃন্দ অংশগ্রহন করে উপজেলার বিভিন্ন সম্ভাবনা -সমস্যা ও উত্তরণের উপর বক্তব্য রাখেন।

এসময় প্রধান অতিথি সরকারের বিভিন্ন কার্যক্রমকে বেগবান করতে এবং এলাকার উন্নয়ন তুরান্নিত করতে প্রশাসনকে সহযোগিতার আহবান জানান।
এর আগে প্রধান অতিথি উপজেলার সুতাংনদী থেকে তেঘরিয়ার এবং মুড়িয়াউক থেকে বলভদ্র নদী পর্যন্ত দুটি খালের খনন কাজের শুভ উদ্বোধন করবেন সেই সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন – বৃক্ষরোপণ এবং প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমে অংশ গ্রহন করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর