1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

বানিয়াচংয়ে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত, ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

হবিগঞ্জ (প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পঠিত

 

​হবিগঞ্জের বানিয়াচংয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে আসবাবপত্রসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

​গত শনিবার বিকেল ৫টায় উপজেলা সদরের প্রথমরেখ গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের নূর খাঁর ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

​খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও বিপত্তি ঘটে রাস্তার প্রশস্ততা নিয়ে। সড়ক অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িটি দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরবর্তীতে এলাকাবাসীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরের ভেতরে থাকা ফ্রিজসহ মূল্যবান আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।

​ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতিসাধন হয়েছে। বর্তমানে তারা সহায়-সম্বল হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন।

​

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর