1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জয়সিদ্বী বসিয়াখাউরী বড়মোহা (জেবিবি) উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে| বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয় ক্যাম্পাসে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়|

বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বাবু নির্মল কান্তি দে’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমদ|

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন| বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সোলেমান অর্গানাইজেশনের সভাপতি মশিউর রহমান জায়গীরদার মিটু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গিবেশ চন্দ্র বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য মতিউর রহমান জায়গীরদার, আশফাক আহমদ সুজন, সহকারী প্রধান শিক্ষক মোখলেছুর রহমান মামুন|
এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র শিক্ষক আজিজুল হক, নয়ন মনি, সহকারী শিক্ষক জহিরুল হক, রুকনুজ্জামান, সোহাগ হোসেন, টিটন দত্ত, নিপা রানী দাস, অভিভাবক সফিক মিয়া, বিদায়ী শিক্ষার্থী মাহমুদুল হাসান, নুরুল আমিন, রেহেনা বেগম, মাইশা খানম, ১০ম শ্রেণির শিক্ষার্থী প্রনজিত দাস ও আনিছা বেগম প্রমুখ|

প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহমদ বিদায়ী শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে বলেন, তোমরা যেখানেই যাবে জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে বিদ্যালয় তথা এলাকার মান সম্মান তোমাদের আচার ব্যবহার চলাফেরায় প্রমাণ করতে হবে| সর্বোপরি বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীসহ বিদ্যালয়ের সর্বাত্মক সফলতা কামনা করি| নিজেদেরকে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের উপযোগি করে গড়ে তুলতে হবে|

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর