1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

হবিগঞ্জ (প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার পঠিত

হবিগঞ্জ  নবীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুনাম উদ্দিন ওই ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সুনাম উদ্দিন বোরো ধান কাটার উদ্দেশ্যে মমিনা হাওড়ে যান। ধান কাটার একপর্যায়ে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান।

পরে আশপাশে থাকা অন্য কৃষকরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বোরো মৌসুমে ধান ঘরে তোলার ব্যস্ত সময়ে এমন আকস্মিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাড়িতে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর ভিড় লক্ষ্য করা গেছে। পরিবারের সদস্যরা জানান, ফসল ঘরে তোলার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। গ্রামের সবাই এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর