1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন কমিটি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার):
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৭৭ বার পঠিত

সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব

ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। এতে সৈয়দ আবু জাফর সালাউদ্দিন ( দৈনিক যুগান্তর) আহবায়ক ও ( দৈনিক দিনকাল ) রূবেল আহম্মেদ সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

রোববার (২৪ মে) সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের এক জরুরি সভায় ক্লাবের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে সর্বসম্মতিক্রমে আগামী নির্বাচন অনুষ্ঠান পরিচালনা পর্যন্ত সময়ের জন্য ৭ সদস্য’র এই অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। একই সাথে পূর্ববর্তী কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

অন্যদের মধ্যে যুগ্ম আহবায়ক পদে আবুজার রহমান বাবলা ( দৈনিক আমাদের সময়), যুগ্ম সদস্য সচিব পদে এহসান বিন মুজাহির (খোলা কাগজ),  সদস্য -১ আব্দুর রব (দৈনিক সংগ্রাম),  সদস্য-২ পদে শামসুল ইসলাম শামিম ( সময়ের আলো), সদস্য-৩: নূর মোহাম্মদ সাগর ( দি কান্ট্রি টুডে ও দৈনিক প্রথম সিলেট ) নির্বাচিত হয়েছেন।

প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য শাকির আহমেদ এর সভাপতিত্বে জরুরি সভায় অন্যদের মধ্যে  সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, সৈয়দ ছায়েদ আহমেদ,  সৈয়দ আমিরুজ্জামান,  এম এ রকিব, সাইফুল ইসলাম, এম মুসলিম চৌধুরী,  মামুন আহমেদ, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, মামুন আহমেদ, শাহাব উদ্দিন আহমেদ, কাজী গোলাম কিবরিয়া,  মিজানুর রহমান আলম, সুলতান মাহমুদ, সনেট দেব চৌধুরী বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর