1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

স্কুলে ভর্তি : প্রথম দুই দিনে আবেদন পড়েছে ১ লাখ ৮৭ হাজার

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

দেশের সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি আবেদন শুরু হয়েছে গত ১২ নভেম্বর। এর মধ্যে প্রথম দুই দিনে (১২-১৪ নভেম্বর) ১ লাখ ৮৭ হাজার ২৫১ জন শিক্ষার্থী ৩ লাখ ২ হাজার ৩০২টি স্কুলে ভর্তির জন্য পছন্দ দিয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্কুল শাখা বলছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মোট ১ লাখ ৮৭ হাজার ২৫১ জন শিক্ষার্থী ৩ লাখ ২ হাজার ৩০২টি স্কুলে ভর্তির জন্য পছন্দ দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে সরকারি স্কুলগুলোতে। সরকারি স্কুলের মধ্যে ২ লাখ ১ হাজার ২৬টি স্কুল পছন্দ দিয়েছে ১ লাখ ৩৩ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। অন্যদিকে বেসরকারি স্কুলে ৫৩ হাজার ৫৯৬ জন শিক্ষার্থী ১ লাখ ১ হাজার ২৭৬টি স্কুল পছন্দ দিয়েছে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৫টি স্কুল পছন্দ দিতে পারে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার উপ-পরিচালক আজিজ উদ্দিন জানান, টেলিটক ভর্তি আবেদনের সংখ্যা আমাদের জানায়। তারা প্রতি দুইদিন পর পর তথ্য দেয়। সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তথ্যমতে, ১ লাখ ৮৭ হাজার ২৫১ জন শিক্ষার্থী ৩ লাখ ২ হাজার ৩০২টি স্কুলে ভর্তির জন্য পছন্দ দিয়েছে।

তিনি জানান, প্রথম দিনের আবেদনের সংখ্যা কম থাকে। শেষের দিকে এ আবেদনের সংখ্যা বাড়বে।

মাউশির সূত্রমতে, এবার সরকারি-বেসরকারি ৫ হাজার ৬২৫টি বিদ্যালয়ে মোট আসন আছে ১১ লাখ ১৬ হাজার ৬৩৩টি। কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। গত দুইদিনে (বৃহস্পতিবার পর্যন্ত) আবেদন করেছে ১ লাখ ৮৭ হাজার ২৫১ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

মোট আসনের মধ্যে ৪ হাজার ৯৪৫টি বেসরকারি বিদ্যালয়ে আছে মোট ১০ লাখ ৭ হাজার ৬৭১টি আসন। এর বিপরীতে আবেদন করেছে ৫৩ হাজার ৫৯৬ জন শিক্ষার্থী।

আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর একটি ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের বাছাই ও ভর্তি করা হবে। এ বছর ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। টেলিটক সিম ব্যবহার করে এই ফি পরিশোধ করতে হবে। ডিজিটাল লটারির পর আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া; চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।

প্রথম ধাপে অপেক্ষমাণ তালিকা থেকে ২২-২৪ ডিসেম্বর পর্যন্ত ভর্তি চলবে এবং দ্বিতীয় ধাপের তালিকা থেকে ভর্তি চলবে ২৬-৩০ ডিসেম্বর পর্যন্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর