1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

আওয়ামী লীগ সরকার ছিল ‘আফ্রিকান মাগুর মাছের মতো’: রিজভী

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পঠিত
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ‘আফ্রিকান মাগুর মাছের মতো’ ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে বরিশালের বাকেরগঞ্জের দুধলের সুন্দরকাঠী এলাকার জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত চব্বিশের গণ-আন্দোলনে বরিশাল বিভাগের শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সহমর্মিতা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আফ্রিকান মাগুর মাছ পুকুরের মধ্যে যা পায় সব খেয়ে সাবাড় করে দেয়। ঠিক আওয়ামী লীগও ছিল আফ্রিকান মাগুর মাছের মতো।
তারা সবকিছু খেয়ে শেষ করে গোটা জাতিকে ধ্বংসস্তূপের মাঝে রেখে গেছে। তাদের এই অন্যায়, অবিচার, জুলুম, মানুষ হত্যার বিরুদ্ধে অনেক দিন ধরে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো লড়াই করেছে। সর্বশেষ জুলাই-আগস্টের আন্দোলন, মহাবিপ্লবের মধ্য দিয়ে তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে।
তিনি বলেন, সাড়ে ১৫ থেকে ১৬ বছর প্রধানমন্ত্রী থেকে যে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান লুট করেছে তার আবার মায়া-মমতা কীসের। তিনি ক্ষমতায় থাকতে চেয়েছিল আরও বেশি লুট, আরও বেশি টাকা পাচার নিজের লোকদের দিয়ে করাতে। এটাই হচ্ছে তার রাজনৈতিক দর্শন, এটাই ছিল তার চিন্তাধারা। তার ওই ১৬ বছরের দুঃশাসনে বিদেশ থেকে ঋণ পেয়েছে প্রায় ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকা আর তার সময়ে টাকা পাচার হয়েছে ১৭ লাখ ৩৫ হাজার কোটি টাকা। তাহলে তার মধ্যে দেশপ্রেম ছিল না, দেশের মানুষকে কখনোই ভালোবাসতো না। তার স্বপ্ন ছিল একটাই বাংলাদেশেকে আর্থিকভাবে দেউলিয়া করে যাওয়ার।
তিনি বলেন, শেখ হাসিনা ছলে-বলে-কৌশলে জুলুম করে, ক্রসফায়ার দিয়ে, গুম করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। আর ওই ক্ষমতায় থাকার গ্যারান্টি নিশ্চিত করেছিল পার্শ্ববর্তী দেশ যেখানে তিনি এখন পালিয়ে আছেন, আশ্রয় পেয়েছেন। পৃথিবীর কোন দেশ, কোন গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কেউ শেখ হাসিনাকে সমর্থন করেননি, শুধু পার্শ্ববর্তী দেশ তাকে সমর্থন করেছে।
বক্তব্য শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বরিশাল বিভাগে ৩১ শহীদ পরিবারের সৌজন্য সাক্ষাৎ ও উপহার সামগ্রীবিতরণ করেন তিনি।
এর আগে তিনি সুন্দরকাঠী গ্রামে শহীদ আরিফুর রহমান রাসেলের কবর জিয়ারত করেন।
‘আমরা বিএনপি পরিবারের’ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুম্মানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু, বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহ্বায়ক, সাবেক সাংসদ আবুল হোসেন খান, বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক প্রমুখ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর