1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

মুরাদ হাসান, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার উদ্যোগে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক কৃতি শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে মেধা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র তুলে দেওয়া হয়।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মহি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার সেক্রেটারি মো. জয়নাল আবেদীন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলার সাবেক সভাপতি ও কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য ফরিদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের সিলেট জেলার সাবেক সভাপতি নাজমুল হাসান শিকদার, জেলা সেক্রেটারি আহবাব হোসেন মুরাদ, জেলা অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম কিবরিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সাবেক উপজেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল খালিক, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাইফুল ইসলাম বাবু ও জৈন্তাপুর ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি আব্দুল বাছিতসহ অনেকে।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও কঠোর পরিশ্রম ও প্রতিযোগিতার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, দেশের সেরা বিশ্ববিদ্যালয় ও কাঙ্ক্ষিত বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে এখন থেকেই শিক্ষার্থীদের নিজেদের জ্ঞান, মেধা ও যোগ্যতা বিকাশে মনোযোগী হতে হবে।

বক্তারা আরও বলেন, মেধা ও তারুণ্যকে মানুষের কল্যাণে কাজে লাগিয়ে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সততা, পরিশ্রম ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ছাত্রশিবিরের পক্ষ থেকে মেধা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর