1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আজমিরীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মোঃ আবু হেনা :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজমিরীগঞ্জে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান ডা. জীবন।

কয়েক শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে র‍্যালিটি আজমিরীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাল মিয়া বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সরশ, মোশারফ হোসেন বাবুল, মাসুদ পারভেজ, গোলাম মোস্তফা মধু, পৌর বিএনপির সভাপতি নেকদার আলী, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খালেদুর রশিদ ঝলকসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর