1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার পঠিত

 

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ দেশ গড়ার লক্ষ্যে সুনামগঞ্জে  বৃক্ষ রোপন অভিযান ও  বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় (৬ সেপ্টেম্বর) জেলা শহরের বালুর মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধিসহ বিভিন্ন গাছের চারা বিক্রি ও প্রদর্শনী হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, জেলা সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন, জেলা রেঞ্জ অফিসার মো. রিয়াজ উদ্দিন।

এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বৃক্ষরোপণ। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে বিনামূল্য বিভিন্ন প্রজাতির গাছের চারা দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর