1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বালু নিয়ে লেখালেখির জের, শ্রীমঙ্গলে সংবাদকর্মীকে ট্রাকচাপা দেওয়ার অভিযোগ

শ্রীমঙ্গল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৯ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালু উত্তোলন ও পরিবহন নিয়ে সংবাদ প্রকাশ এবং ফেসবুকে লেখালেখির জেরে সংবাদকর্মী মো. শাকির আহমেদকে (৩৬) ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ট্রাকচালকসহ ২-৩ জনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আশিদ্রোন উঁচু ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন শাকির আহমেদ। ট্রাকচাপা দেওয়ার চেষ্টা থেকে বাঁচতে গিয়ে তিনি মোটরসাইকেলসহ পাশের খাদে পড়ে আহত হন।

শাকির আহমেদ দৈনিক আমাদের কণ্ঠ-এর শ্রীমঙ্গল প্রতিনিধি। পাশাপাশি তিনি শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাতে প্রেস ক্লাবে একটি মতবিনিময় সভা শেষে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন শাকির আহমেদ। আশিদ্রোন উঁচু ব্রিজ এলাকায় পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাক তার মোটরসাইকেলের দিকে দ্রুতগতিতে এগিয়ে আসে। ট্রাকটি তাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি।

পরিস্থিতি বুঝতে পেরে তিনি মোটরসাইকেলসহ পাশের খাদে পড়ে যান। এতে তিনি আহত হন এবং তার মোটরসাইকেলের লুকিং গ্লাসসহ বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি থানায় অভিযোগ করেন।

শাকির আহমেদ অভিযোগ করেন, শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন নিয়ে তিনি বিভিন্ন সময় সংবাদ প্রকাশ ও ফেসবুকে লেখালেখি করেছেন। এসব লেখালেখির কারণে ক্ষুব্ধ ব্যক্তিরা তাকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে ট্রাকচাপা দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে তার দাবি।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দেন শাকির আহমেদ। অভিযোগে অজ্ঞাতনামা ট্রাকচালকসহ ২-৩ জনকে বিবাদী করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন তিন ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর