1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

নূর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডিংডিংগিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুই যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিপেন কুর্মি (২৮) ও বিশ্বনাথ কুর্মি (২৬)।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের সাইটুলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ডিংডিংগিয়া ছড়া থেকে বালু উত্তোলনের সময় ওই দুই যুবককে আটক করা হয়।

পরে তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। মামলার শুনানি শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অভিযানে শ্রীমঙ্গল থানার পুলিশের একটি দল সহযোগিতা করে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় গত তিন মাসে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় তিনটি নিয়মিত মামলা করা হয়েছে। মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।

প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর