1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সীমান্তপথে মদ এনে বিক্রির অভিযোগ, মৌলভীবাজারে আটক ৪

নূর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১২ বার পঠিত

সীমান্তপথে মদ এনে বিক্রির অভিযোগ, মৌলভীবাজার

ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে বিক্রির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ অভিযোগে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে চার যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে পরিচালিত অভিযানে তাঁদের কাছ থেকে ১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

ডিবি বলছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মৌলভীবাজার শহরে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীমান্ত এলাকা থেকে মদ সংগ্রহ করে পরস্পরের সহযোগিতায় বিক্রির তথ্য পাওয়া গেছে।

ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে এসআই আওলাদ ইবনে জামিলের নেতৃত্বে একটি দল মৌলভীবাজার সরকারি কলেজের সামনে অভিযান চালায়। সেখান থেকে প্রসেনজিৎ কুন্ড কর্মকার (২৭) ও রাহুল বিশ্বাস (২৮)কে আটক করা হয়। তাঁদের হেফাজত থেকে ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এরপর আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১২টার দিকে শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় অভিযান চালায় ডিবির দল। সেখান থেকে নির্মল পাল (২৮) ও রায়হান আহমেদ (২৪)কে আটক করা হয়। তাঁদের কাছ থেকে আরও আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, আটক ব্যক্তিরা ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে পরস্পরের সহযোগিতায় বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি বলেন, এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সীমান্তপথে মদ সরবরাহ নিয়ে প্রশ্ন

মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকা দিয়ে বিদেশি মদ আসার অভিযোগের পর এ ধরনের পণ্য কীভাবে শহর ও পর্যটনকেন্দ্রিক এলাকাগুলোতে পৌঁছাচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সর্বশেষ অভিযানে একই রাতে মৌলভীবাজার শহর থেকে শ্রীমঙ্গল পর্যন্ত অভিযান পরিচালনা এবং চারজনকে আটকের ঘটনা বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে।

তবে এই সরবরাহব্যবস্থার সঙ্গে আরও কেউ জড়িত কি না, মদ কোথা থেকে সংগ্রহ করা হচ্ছিল এবং এর পেছনে কোনো বড় চক্র রয়েছে কি না—এসব বিষয়ে তদন্তের অগ্রগতি এখনো প্রকাশ করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর