1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

​শায়েস্তাগঞ্জে হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় লাখাইয়ের স্কুলছাত্র নিহত, বন্ধু আহত

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পঠিত

 

​হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর এলাকায় হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় আমিনুল ইসলাম তালহা (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

নিহত তালহা লাখাই উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ভাদিকারা গ্রামের আখালিয়া পাড়ার বাইতুল ইসলামের পুত্র।

​এই দুর্ঘটনায় তার সাথে থাকা অপর এক মোটরসাইকেল আরোহী বন্ধুও আহত হয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে তালহা ও তার দুই বন্ধু মিলে মোটরবাইক যোগে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর এলাকায় ঘুরতে বের হন। পথিমধ্যে হাইওয়েতে পৌঁছালে তাদের মোটরবাইকটি দুর্ঘটনার শিকার হয়।
এতে তালহা গুরুতর আহত হন।

​স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।

সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
​পরে অ্যাম্বুলেন্সে করে সিলেট নেওয়ার পথে বেলা ২টার দিকে শেরপুর এলাকায় পৌঁছালে তালহার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

​কিশোর শিক্ষার্থীর এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, বন্ধু এবং পুরো কালাউক উচ্চ বিদ্যালয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর