1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সিলেটে টিলা কাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৯১ বার পঠিত

 

সিলেটে অবৈধ টিলা কাটা প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন চাতল এলাকায় শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলি রানি দেব। তবে  অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, জিরো টলারেন্স নীতিতে এ সকল অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না।

অভিযানে এয়ারপোর্ট থানার এ.এস.আই এনামুল হক এবং পরিবেশ অধিদপ্তরের, সিলেট এর পরিদর্শক মোহাম্মদ রোকন মিয়া সহ সংশ্লিষ্ট ফোর্স উপস্থিত ছিলেন।

অবৈধ টিলা কাটা পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(খ) ধারা অনুযায়ী দন্ডনীয় অপরাধ বিধায়  পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশনা দেয়া হয়েছে।

স্থানীয় জনসাধারণকে টিলা না কাটা এবং পরিবেশ রক্ষায় সচেতন থাকার আহ্বান জানানো হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর