
হাওর বেষ্টিত সিলেট শিক্ষা বোর্ডের সুনামগঞ্জ জেলার সকল(১২টি) উপজেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ১০ টি উপজেলায় সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার পদশূন্য।
বহুদিন যাবত মাধ্যমিক শিক্ষা অফিসার ছাড়াই চলছে সুনামগঞ্জের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা যেন দেখার কেউ নেই।
দুজন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার (মোঃ আনিছুর রহমান শান্তিগন্জ ও মোঃ আবুল কালাম সুনামগঞ্জ সদর) ৬ টি উপজেলার দায়িত্বে এবং বাকী ৬ টি উপজেলায় জেলা শিক্ষা অফিসার মহোদয় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন।
যেখানে হাওরবেষ্টিত এবং যোগাযোগ ব্যবস্থায় দুর্গম হওয়ায় নিজ উপজেলা থেকে দেখাশোনা করা কষ্টসাধ্য সেখানে সারা জেলার ১২ টি উপজেলার দায়িত্বে (ভারপ্রাপ্ত) হিসেবে আছেন তিন জন কি ভাবে সম্ভব হবে।
এতে করে সুনামগঞ্জ জেলার প্রত্যেকটা উপজেলার মাধ্যমিক শিক্ষকদের দাপ্তরিক কাজের প্রয়োজনে দেখা করা কষ্টসাধ্য হয়ে পড়েছে তেমনি আর্থিকভাবে ও ক্ষতিগ্রস্ত হতে হয় । এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ জুলফিকার হোসেন বলেন আমার অফিসের সহকারী শিক্ষা অফিসার পদটি ও শূন্য রয়েছে। আমি যথাসাধ্য চেষ্টা করছি মাধ্যমিক শিক্ষা অফিসার শূন্য পদগুলো পুরন করার জন্য এ বিষয়ে উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চল, সিলেট ও মহাপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকায় চিঠি প্রেরণ করেছি।
এমতাবস্থায় সুনামগঞ্জ জেলার সকল মাননীয় সংসদ সদস্যগণের সদয় দৃষ্টি কামনা করছি এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শূন্য পদগুলো যেন অতি তাড়াতাড়ি পূরণ হয় এই ব্যবস্থা গ্রহণে সুদৃষ্টি কামনা করি।
সেই সাথে মাধ্যমিক শিক্ষা বিভাগের উর্ধতন কর্মকর্তা গণের কাছে আকুল আবেদন সুনামগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিয়োগের মাধ্যমে অফিস কার্যক্রম সুচারুরূপে পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবেন বলে সবিনয়ে আশা করছি।