1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

২৪ নভেম্বর জনসভা ও গণমিছিল সফল করুন: বাসদ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে আগামী ২৪ নভেম্বর রবিবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। জনসভায় বক্তব্য বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন।

এদিকে জনসভা ও গণমিছিল সফল করার লক্ষ্যে শুক্রবার (২২ নভেম্বর) দিনব্যাপী টুকেরবাজার, খাদিম চা বাগান, পাঠানটুলা, মিরাপাড়া, দক্ষিণ সুরমা এলাকায় গণসংযোগ-কর্মীসভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি বেলাল আহমেদ,চা শ্রমিক ফেডারেশনের রত্না বসাক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহকারী সাধারণ সম্পাদক মনজুর আহমদ, কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক রুমন বিশ্বাস, সীমান্ত রায়, জাহেদ আহমদ, শফিকুল ইসলাম কাজল, মাহফুজ রহমান প্রমুখ ।

গণসংযোগ কালে নেতৃবৃন্দ বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কোন ভাবেই ব্যর্থ করা যাবে না। ২০২৪সালে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র -শ্রমিক জনতার অভ্যুত্থান মুক্তিযুদ্ধের অপূরিত স্বপ্নকে আবারও তুলে ধরেছে ‌।

নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক শাসনের জন্য দ্রুত নির্বাচন প্রয়োজন। সেই লক্ষ্যে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু সহ প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ সিলেট অঞ্চলে আবাসিক খাতে গ্যাস সংযোগ চালু,শুষ্ক মৌসুমে সিলেটের জলাবদ্ধতা ও বন্যা সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ আগামী ২৪ নভেম্বর রবিবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভা ও গণমিছিল সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর