1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

স্বর্ণের দোকানে দিন-দুপুরে গুলি ও বোম ফাটিয়ে ডাকাতি

দৈনিক প্রথম সিলেট ডেস্কঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৩৩২ বার পঠিত
খুলনা নগরীর দৌলতপুর থানার কালীবাড়ি বাজারে দিনে-দুপুরে গুলি করে ও বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ডাকাতরা দত্ত জুয়েলার্স থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ নাজিম উদ্দিন নামে একজনকে আটক করেছে।
দত্ত জুয়েলার্সের মালিক উত্তম দত্তের ছেলে শুভ কুমার দত্ত জানান, সোমবার দুপুর সোয়া ১টার দিকে পাঁচজনের একদল ডাকাত প্রাইভেটকারে করে দোকানের সামনে আসে। তারা অস্ত্রের মুখে তার বাবাকে জিম্মি করে দোকান থেকে প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ টাকা লুট করে। এরপর তারা গুলি করে বোমা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
খুলনা জেলা জুয়েলার্স মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শংকর কর্মকার জানান, খবর পেয়ে তারা এখানে এসেছেন। ডাকাতরা কাঁচের শোকেস ভেঙে স্বর্ণালংকার ও ড্রয়ারে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে। তিনি বলেন, দিন-দুপুরে এমন ঘটনায় জুয়েলার্স মালিকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
বাজারের ব্যবসায়ীরা জানান, গুলি ও বোমার শব্দ পেয়ে তারা দত্ত জুয়েলার্সের দিকে এগোতে থাকলে ডাকাতরা আবারও বোমা বিস্ফোরণ ঘটায়। ডাকাতদের গাড়ির সামনে একটি বেঞ্চ ফেলে প্রতিরোধের চেষ্টা করেও সফল হওয়া যায়নি।
খুলনা সিআইডির এসআই মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) বি এম নুরুজ্জামান জানান, খবর পেয়ে তারা ডাকাতদের আটকে অভিযান চলছে। পরে ফুলতলা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি নিজের নাম নাজিম উদ্দিন বলে জানিয়েছে।
তিনি জানান, জুয়েলার্স মালিক মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মামলা দায়েরের পর বলা যাবে কি পরিমাণ স্বর্ণালংকার ও নগদ কত টাকা লুট হয়েছে।
পুলিশের অপর একজন কর্মকর্তা জানান, আটক ডাকাতকে জিজ্ঞাসাবাদ করে তার অন্য সহযোগীদের নাম-পরিচয় পাওয়া গেছে। তাদেরকেও আটক করার জন্য চেষ্টা অব্যাহত আছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর