1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

জৈন্তাপুরে জৈন্তেশ্বরী বাড়ীতে সপ্তাহে একদিন “মুক্ত বাজার”

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৩৫২ বার পঠিত

জৈন্তাপুর উপজেলার ঐতিহাসিক জৈন্তেশ্বরী বাড়ী প্রাঙ্গণে বসা মুক্ত বাজারে কোন মধ্যসত্ত্ব ভোগীর সাহায্য ছাড়াই পণ্য বিক্রির সুযোগ পাবে বিক্রেতারা।

জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতি সপ্তাহের মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিয়মিত থাকবে এই বাজার” নিজের পণ্য নিজে বিক্রি করুণ” এই সংলাপকে প্রধান্য দিয়ে জৈন্তাপুর উপজেলা ক্ষুদ্র উদ্যোক্তা, খামারী, পরিবারিক খামার, ক্ষুদ্র বাগানের মালিকরা তাদের উৎপাদিত পণ্য এই বাজারে সরাসরি বিক্রির সুযোগ পাবেন। এছাড়া ক্রেতাদের সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

এ বিষয়ে জৈন্তাপুর মুক্ত বাজারের স্বপ্ন দ্রষ্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, বিভিন্ন দিক বিবেচনা করে মুক্ত বাজার চালুর উদ্যোগ নিয়েছেন তিনি।

তিনি বলেন- এতে করে মধ্যসত্ত্ব ভোগীদের হাত থেকে বাজার যেমন রক্ষা পাবে তাতে ক্রেতারা সুলভ মুল্যে খাঁটি পণ্যটি ক্রয় করতে পারবেন। তিনি বলেন, জৈন্তাপুর উপজেলা কৃষি ও প্রাণী সম্পদের অপার সম্ভাবনার একটি জায়গা। বিভিন্ন গণমাধ্যমে দেখা যায় সম্প্রতি সময়ে অনেক কৃষক বিদেশি সবজি চাষাবাদ করছেন। সারাদেশে জৈন্তাপুর উপজেলার বিশেষ কিছু পণ্যের সমাদর রয়েছে যেমন জারা লেবু সহ লেবু জাতীয় বিভিন্ন ফসল।

ক্রেতাদের পাশাপাশি মুক্ত বাজারকে পর্যটক ও দর্শনার্থীদের সামনে জনপ্রিয় করার চিন্তাভাবনা রয়েছে।যার ফলে জৈন্তাপুর ঐতিহাসিক স্থাপনার আশপাশে এই মুক্ত বাজারকে স্থান দেয়া হয়েছে।

তিনি আরো বলেন-শুধুমাত্র কৃষি কিংবা খাদ্য পণ্যই মুক্ত বাজারে বিক্রির প্রধান উপকরণ নয়।বরং উপজেলার অনেক ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের বানানো হস্ত শীল্প,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হাতে তৈরী বিভিন্ন পণ্য মুক্ত বাজারে বিক্রির উদ্দেশ্য আনতে পারবেন।জৈন্তাপুর মুক্ত বাজার সাধারণ মানুষ অর্থাৎ ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝে বার্তা পৌঁছে দিতে উপজেলার গণমাধ্যম কর্মীদের আহ্বান জানান।

এ বিষয়ে জৈন্তাপুর মুক্ত বাজারের স্বপ্ন দ্রষ্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন,বিভিন্ন দিক বিবেচনা করে মুক্ত বাজার চালুর উদ্যোগ নিয়েছেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর