1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানালো বিএনপি

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৩২১ বার পঠিত

 

নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি। রোববার (২৪ নভেম্বর) বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে দলটির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচন কমিশন শপথ গ্রহণের পর জনগণের প্রত্যাশা পূরণের পথ সহজ হবে। জনগনের প্রত্যাশা পূরণে এই কমিশন কাজ করবে বলে আশা প্রকাশ করি।

নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানানোর পাশাপাশি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের তাগিদও দেন তিনি।

এসময় রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরষ্কের আগ্রহের কথা জানিয়ে আমীর খসরু বলেন, বিএনপি সরকার গঠন করলে রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরষ্কসহ সব পক্ষের সঙ্গে একযোগে কাজ করবে।

এর আগে, বিকেল ৪টায় বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর