1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সাংবাদিককন্য্য রিয়ামনির এসএসসি টেস্টে জিপিএ-৫ অর্জন

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

সাংবাদিক রাজু আহমেদ রমজানের কন্যা রাবেয়া ইসলাম রিয়ামনি এসএসসি-২০২৫ টেস্ট পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। মুন্সিগঞ্জ ঐতিহাসিক বিক্রমপুর জেলার শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীট মদনখালী উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী রিয়ামনি। এর আগে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে এই সাংবাদিককন্যা।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে মদনখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানিয়েছেন, এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে বিদ্যালয়ের ৪১ জন শিক্ষার্থী টেস্ট পরীক্ষা দেয়। তন্মধ্যে রাবেয়া ইসলাম রিয়ামনিসহ ২০ জন শিক্ষার্থী শতভাগ রেজাল্ট করে। বিশেষ বিবেচনায় উত্তীর্ণ হয়েছে ১০ জন। অকৃতকার্য হয়েছে ৫ জন। সোমবার দুপুরে বিজয়ীদের নাম সম্বলিত রিজাল্টশিট বিদ্যালয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, মদনখালী উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যাপিট। বিগতবছর রেজাল্ট অপ্রত্যাশিত হলেও মহান আল্লাহর কাছে আশা করছি এবার প্রত্যাশার অধিক রেজাল্ট করে বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনবে এ ব্যাচ।

রিয়ামনি সাংবাদিক দম্পতি রাজু আহমেদ রমজান ও নাছরিন আক্তার ডলির প্রথম কন্যা। তার বাবা বর্তমানে জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন, দৈনিকসিলেট ডটকম ও বাংলা খবর বিডির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি। সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য হওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন তিনি। রিয়ামনির মা নাছরিন আক্তার ডলি জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি ও ‘আমাদেরসময়ডটকম’র সাবেক সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৃজন বিদ্যাপীঠ-এ প্লে-গ্রুপ থেকে জিপিএ-৫ অর্জন করে চতুর্থ শ্রেণি পর্যন্ত অধ্যায়নরত ছিল রাবেয়া ইসলাম রিয়ামনি। জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর গ্রামে জন্মগ্রহণ করা রিয়ামনি মা ও একমাত্র ভাইকে নিয়ে উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে বর্তমানে বিক্রমপুরে নানা বাড়ি এলাকায় অবস্থান করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর