1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শিশুর প্রতি শ্রদ্ধাশীল হওয়া গুরুত্বপূর্ণ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

কোনো পরিবারে যখন সম্মানের বিষয়টি সামনে আসে তখন বেশিরভাগ ক্ষেত্রেই শিশুদের উপেক্ষা করা হয়। শ্রদ্ধাকে একটি একমুখী পথ হিসাবে বিবেচনা করা হয় যা অল্পবয়সী থেকে প্রবীণ পর্যন্ত চলে। তবে বাস্তবতা কিন্তু ভিন্ন। শিশুদের সম্মান করা তাদের মানসিক, সামাজিক এবং মস্তিষ্কের বিকাশের জন্য জরুরি। শিশুর প্রতি শ্রদ্ধাশীল হলে তা একটি স্বস্তিদায়ক পরিবেশ গড়ে তুলবে। যা তাদের আত্মবিশ্বাসী, সহানুভূতিশীল এবং দায়িত্বশীল ব্যক্তি হিসাবে বেড়ে উঠতে উৎসাহিত করবে।

শিশুরা মূলত তাদের প্রতি বড়দের আচরণ দেখেই শেখে। আপনি যখন সদয়ভাবে কথা বলবেন, তখন তার কথাও শুনুন এবং সে কেমন অনুভব করেন তা যাচাই করুন, এটি তার আত্মসম্মানকে বাড়িয়ে তুলবে। সম্মানজনক আচরণ শিশুর চিন্তার প্রকাশের সুযোগ করে দেয়।

যখন সে অনুভব করে যে তার কথা শোনা এবং বোঝার চেষ্টা করছেন, তখন নিজের মতামত, উদ্বেগ এবং লক্ষ্য প্রকাশ করতে পারবে। এর ফলে বিশ্বাস তৈরি হয় এবং চিন্তার মুক্ত বিনিময়ে পিতামাতা এবং সন্তান, শিক্ষক এবং ছাত্রের মধ্যে বন্ধন দৃঢ় হয়।

সম্মানজনক মিথস্ক্রিয়া শিশুকে বুঝতে শেখায় যে সে মূল্যবান, যা শেষ পর্যন্ত তাকে ইতিবাচক ইমেজ তৈরিতে সহায়তা করে এবং আত্মবিশ্বাস তৈরি করে।

শিশুকে সম্মান করলে খুব স্বাভাবিকভাবেই তার জন্য সহযোগিতার পরিবেশ তৈরি হয়ে যাবে। তাই কর্তৃত্বের পরিবর্তে তার সঙ্গে বোঝাপড়ার ওপর ভিত্তি করে একটি নির্দেশিকা তৈরি করে দিন। আপনি যদি শিশুর প্রতি শ্রদ্ধাশীল হন তবে গঠনমূলকভাবে মতবিরোধ নিষ্পত্তির উপায় উপস্থাপন করুন। যে সে বোঝে যে তর্ক করার জন্য রাগ বা অসম্মান করার দরকার নেই। এতে সে অযথা ঝগড়া ছাড়াই জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর