1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জাফলংয়ে পাহাড়ের খাদে পড়ল পর্যটকবাহী বাস

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী বাস টিলার নিচে পড়ে গেছে। এতে বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেলেও গাড়ির যাত্রীগণ আহত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে জাফলংয়ের বিজিবি ক্যাম্পের পাশের উঁচু টিলা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নিচে পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সিলেট সিটি করপোরেশন নগর এক্সপ্রেসের একটি মিনি বাস ২৩ জন নিয়ে ভ্রমণের উদ্দেশে সিলেট ভাতালিয়া বড় বাড়ি থেকে সকাল ৯টা ৪০ মিনিটে জাফলংয়ের উদ্দেশে রওনা করে। পরবর্তী সময়ে জাফলং বিজিবি ক্যাম্প এসে পৌঁছালে গাড়ি পার্কিং করতে গিয়ে ব্রেকফেল করে উঁচু টিলা থেকে প্রায় ১০ মিটার নিচে যাত্রীসহ পড়ে যায় বাসটি। এতে বাসের যাত্রীদের মধ্যে একজন হাতে আঘাত পেয়েছেন। একজন অজ্ঞান হন এবং কয়েকজন সামান্য আঘাতপ্রাপ্ত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিক জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা যাত্রীরা। কয়েকজন সামান্য আঘাত পেয়েছে। তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। যেহেতু এই স্থানটি একটি পাহাড়ি এলাকা। সুতরাং এখানে গাড়ি পার্কিং করার সময় চালকদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর