1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে ২৩ বোতল বিদেশি মদসহ সিএনজি আটক

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে ২৩ বোতল বিদেশি মদ সহ সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

পুলিশ সূত্রে জানায়, শনিবার (৩০ নভেম্বর) রাত আনুমানিক ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত সেনা ক্যাম্প সংলগ্ন এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালায় সেনাবাহিনীর টহলটিম। ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন সাদ্ বীন এমদাদের নেতৃত্বে টহলদল দরবস্ত বাজার এলাকায় পিউরিয়া সুইটসের সম্মুখে একটি নাম্বারপ্লেট বিহীন সিএনজি চালিত অটোরিকশা সিগন্যাল দিলে তাৎক্ষণিক গাড়ী থামিয়ে চালক পালিয়ে যায়৷ গাড়ি তল্লাশী চালিয়ে ২৩ বোতল এসি ব্ল্যাক ব্রান্ডের ভারতীয় মদ ভর্তি একটি কার্টুন উদ্ধার করা হয়।

সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌছে আটককৃত বিদেশি মদ সহ অটোরিকশা জব্দ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অজ্ঞাত নামীয় ১জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর