1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

সিলেট সীমান্তে ভারতীয় ওষুধ জব্দ

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৪ বার পঠিত

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় ওষুধের বড় একটি চালান জব্দ করেছে ১৯ জকিগঞ্জ ব্যাটালিয়ন বিজিবি। সেই সঙ্গে জব্দ করা হয়েছে ভারতীয় চিনি, জুতা ও থ্রিপিসের কয়েকটি চোরাচালানও।

শনিবার (৩০ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট, লোভাছড়া ও সোনারখেওর এলাকার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে করে এসব চোরাচালান জব্দ করা হয়।

জব্দ হওয়া চোরাচালানের মধ্যে রয়েছে ৬৩ হাজার ৩১৫ টি ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ, ৩ হাজার ৬৫০ কেজি চিনি, ২৯ জোড়া ভারতীয় কেডস জুতা, ১০ টি ভারতীয় থ্রিপিস। জব্দ মালামালের আনুমানিক মূল্য ২৩ লাখ ৮৪ হাজার ৪৫০টাকা।

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী জানান, এর আগে ২৮ ও ২৯ নভেম্বর জৈন্তাপুর, লালাখাল, সুরাইঘাট, ডোনা, লোভাছড়া ও সোনারখেওর বিওপির পৃথক আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩১২ কেজি ভারতীয় চা পাতা, দুই হাজার একশ’ কেজি চিনি, ২৯০০০ পিস সুপারি, ২১৯ বোতল ভারতীয় মদ, ৭০ কেজি ভারতীয় পোস্তদানা এবং চারটি ভারতীয় গরু জব্দ করে। ২৮, ২৯ ও ৩০ নভেম্বর বিশেষ অভিযানে জব্দকৃত মালামালে আনুমানিক সিজারমূল্য ৩৮ লাখ ৪৫ হাজার ৯৫০ টাকা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর